জাতীয় সঙ্গীত (বর্ত্তমান ভারত)

Bankim Chandra Chattopadhyay (1838–1894)

তীর্থ-সলিল

বন্দনা করি মায়!সুজলা, সুফলা, শস্য-শ্যামলা, চন্দন-শীতলায়!যাঁহার জ্যোৎস্না-পুলকিত রাতিযাঁহার ভূষণ বনফুল পাঁতি,সুহাসিনী সেই মধুরভাষিণী—সুখদায়—বয়দায়!বন্দনা করি মায়।

সপ্তকোটির কণ্ঠনিনাদ যাঁহার গগন ছায়,চৌদ্দটা কোটি হস্তে যাঁহারচৌদ্দটা কোটি ধৃত তরবার,এত বল তাঁর তবু মা আমার অবলা কেন গো হায়?বন্দনা করি মায়।