দেবী (প্রশস্তি পঞ্চক)

বিজয়চন্দ্র মজুমদার (1861–1942)

পঞ্চক মালা

ঝলকে লাবণ্যে তব দীপ্তি মহিমার,শুচি শোভে হসিত বদনে;সংযমে যৌবন বাঁধা শ্রীঅঙ্গে তোমার,বিশ্বপ্রীতি উদ্ভিন্ন নয়নে।আছে অঙ্গ, তবু হেরি, তুমি অশরীরী;রূপে রাজ্যে অরূপ অব্যয়।সঞ্চারে অন্তর মম শ্রীচরণ ঘিরি’;কর প্রীতি অমিত অক্ষয়।করুণা ঝরিছে লোকে অধর-স্পন্দনে;শুনি বাণী, ভক্তিযুতা ধরা;প্রীতিতে বিজিত বিশ্ব। বিজয়- বন্দনেনত শির, ক্ষিতি ও অমরা।