জীবনস্মৃতি

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

নিশিদিশি দাঁড়িয়ে আছ মাথায় লয়ে জট,ছোটো ছেলেটি মনে কি পড়ে, ওগো প্রাচীন বট।

তুমি বিনা কে, প্রভু, সংকট নিবারে,কে সহায় ভব-অন্ধকারে—

একসূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন।

ভুবন ভ্রমিয়া শেষেএসেছি তোমারি দেশে,আমি অতিথি তোমারি দ্বারে, ওগো বিদেশিনী।

খাঁচার মাঝে অচিন পাখি কম্‌নে আসে যায়,ধরতে পারলে মনোবেড়ি দিতেম পাখির পায়।

হৃদয় আজি মোর কেমনে গেল খুলি,জগৎ আসি সেথা করিছে কোলাকুলি—

হ্যাদে গো নন্দরানী,আমাদের শ্যামকে ছেড়ে দাও—আমরা রাখাল বালক গোষ্ঠে যাব,আমাদের শ্যামকে দিয়ে যাও।

আজি শরত-তপনে প্রভাত-স্বপনেকী জানি পরান কী যে চায়।