রাজ-বিচার
কথা
(রাজস্থান)বিপ্র কহে- “রমণী মোরআছিল যেই ঘরেনিশীথে সেথা পশিল চোরধর্মনাশ তরে।বেঁধেছি তারে, এখন কহচোরে কী দিব সাজা।”“মৃত্যু” শুধু কহিলা তারেরতনরাও রাজা।
ছুটিয়া আসি কহিল দূত—“চোর সে যুবরাজ।
বিপ্র তারে ধরেছে রাতে,কাটিল প্রাতে আজ।ব্রাহ্মণেরে এনেছি ধরেকী তারে দিবে সাজা।”“মুক্তি দাও” কহিল শুধুরতনরাও রাজা।