প্রার্থনাতীত দান

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

কাব্যগ্রন্থ — কথা ও কাহিনী

পাঠানেরা যবে বাঁধিয়া আনিলবন্দী শিখের দল-সুহিগঞ্জে রক্ত-বরণহইল ধরণীতল।নবাব কহিল,—শুন তরুসিংতােমারে ক্ষমিতে চাই।তরুসিং কহে, মােরে কেন তবএত অবহেলা ভাই?নবাব কহিল, মহাবীর তুমিতােমারে না করি ক্রোধ,বেণীটি কাটিয়া দিয়ে যাও মােরেএই শুধু অনুরােধ।তরুসিং কহে, করুণা তােমারহৃদয়ে রহিল গাঁথা-যা চেয়েছ তা'র কিছু বেশি দিববেণীর সঙ্গে মাথা।