আসিল দিয়াড়ি হাতে
গল্পসল্প
আসিল দিয়াড়ি হাতে রাজার ঝিয়ারিখিড়কির আঙিনায়, নামটি পিয়ারী।আমি শুধালেম তারে, এসেছ কী লাগি।সে কহিল চুপে চুপে, কিছু নাহি মাগি।আমি চাই ভালো ক’রে চিনে রাখে মোরে,আমার এ-আলোটিতে মন লহ ভ’রে।আমি যে তোমার দ্বারে করি আসা-যাওয়া,তাই হেথা বকুলের বনে দেয় হাওয়া।যখন ফুটিয়া ওঠে যূথী বনময়আমার আঁচলে আনি তার পরিচয়।যেথা যত ফুল আছে বনে বনে ফোটে,আমার পরশ পেলে খুশি হয়ে ওঠে।শুকতারা ওঠে ভোরে, তুমি থাক এক,আমিই দেখাই তারে ঠিকমত দেখা।যখনি আমার শোনে নূপুরের ধ্বনিঘাসে ঘাসে শিহরণ জাগে যে তখনি।তোমার বাগানে সাজে ফুলের কেয়ারি,কানাকানি করে তারা, এসেছে পিয়ারী।অরুণের আভা লাগে সকালের মেঘে,‘এসেছে পিয়ারী’ ব’লে বন ওঠে জেগে।
পূর্ণিমারাতে আসে ফাগুনের দোল,‘পিয়ারী পিয়ারী’ রবে ওঠে উতরোল।আমের মুকুলে হাওয়া মেতে ওঠে গ্রামে,চারি দিকে বাঁশি বাজে পিয়ারীর নামে।শরতে ভরিয়া উঠে যমুনার বারি,কূলে কূলে গেয়ে চলে ‘পিয়ারী পিয়ারী’