আনুষ্ঠানিক সংগীত — ১১
গীতবিতান
সুমঙ্গলী বধূ, সঞ্চিত রেখো প্রাণে স্নেহমধু। আহা।সত্য রহো তুমি প্রেমে, ধ্রুব রহো ক্ষেমে—দুঃখে সুখে শান্ত রহো হাস্যমুখে।আঘাতে হও জয়ী অবিচল ধৈর্যে কল্যাণময়ী। আহা।চলো শুভবুদ্ধির বাণী শুনে,সকরুণ নম্রতাগুণে চারি দিকে শান্তি হোক বিস্তার—ক্ষমাস্নিগ্ধ করো তব সংসার।যেন উপকরণের গর্ব আত্মারে না করে খর্ব।মন যেন জানে, উপহাস করে কাল ধনমানে—তব চক্ষে যেন ধূলির সে ফাঁকি নিত্যেরে না দেয় ঢাকি। আহা।