আনুষ্ঠানিক সংগীত — ৭
গীতবিতান
দুজনে এক হয়ে যাও, মাথা রাখো একের পায়ে—দুজনের হৃদয় আজি মিলুক তাঁরি মিলন-ছায়ে।তাঁহারি প্রেমের বেগে দুটি প্রাণ উঠুক জেগে—যা-কিছু শীর্ণ মলিন টুটুক তাঁরি চরণ-ঘায়ে।সমুখে সংসারপথ, বিঘ্নবাধা কোরো না ভয়—দুজনে যাও চলে যাও— গান করে যাও তাঁহারি জয়।ভকতি লও পাথেয়, শকতি হোক অজেয়—অভয়ের আশিসবাণী আসুক তাঁরি প্রসাদ-বায়ে।