আনুষ্ঠানিক সংগীত — ৯
গীতবিতান
নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বরহে হৃদয়েশ্বর—প্রেমের বিত্ত পূর্ণ করিয়া দিক চিত্ত;যেন এ সংসারমাঝে তব দক্ষিণমুখ রাজে।সুখরূপে পাই তব ভিক্ষা, দুখরূপে পাই তব দীক্ষা;মন হোক ক্ষুদ্রতমুক্ত, নিখিলের সাথে হোক যুক্ত,শুভকর্মে যেন নাহি মানে ক্লান্তিশান্তি শান্তি শান্তি।