আনুষ্ঠানিক — ১৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আয় রে মোরা ফসল কাটি—ফসল কাটি, ফসল কাটি।মাঠ আমাদের মিতা ওরে, আজ তারি সওগাতেমোদের ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে।মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান,তাই-যে গাহি গান— তাই-যে সুখে খাটি।বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর,রোদ এসেছে সোনার জাদুকর—ও সে সোনার জাদুকর।শ্যামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে,মোদের ভালোবাসার মাটি-যে তাই সাজল এমন সাজে।মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান,তাই-যে গাহি গান— তাই-যে সুখে খাটি।