আনুষ্ঠানিক — ৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

দুটি প্রাণ এক ঠাই তুমি তো এনেছ ডাকি,শুভকার্যে জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি।এ জগতচরাচরে বেঁধেছ যে প্রেমডোরেসে প্রেমে বাঁধিয়া দোঁহে স্নেহছায়ে রাখো ঢাকি।তোমারি আদেশ লয়ে সংসারে পশিবে দোঁহে,তোমারি আশিস বলে এড়াইবে মায়ামোহে।সাধিতে তোমার কাজ দুজনে চলিবে আজ,হৃদয়ে মিলাবে হৃদি তোমারে হৃদয়ে রাখি।