জাতীয় সংগীত — ৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

তবু পারি নে সঁপিতে প্রাণ।পলে পলে মরি সেও ভালো, সহি পদে পদে অপমান।কথার বাঁধুনি, কাঁদুনির পালা— চোখে নাহি কারো নীর।আবেদন আর নিবেদনের থালা ব’হে ব’হে নত শির।কাঁদিয়ে সোহাগ, ছি ছি একি লাজ! জগতের মাঝে ভিখারির সাজ—আপনি করি নে আপনার কাজ, পরের ’পরে অভিমান।আপনি নামাও কলঙ্কপশরা, যেয়ো না পরের দ্বার—পরের পায়ে ধ’রে মান ভিক্ষা করা সকল ভিক্ষার ছার।

‘দাও দাও’ ব’লে পরের পিছু পিছু কাঁদিয়া বেড়ালে মেলে না তো কিছু—মান পেতে চাও, প্রাণ পেতে চাও, প্রাণ আগে করো দান।