নাট্যগীতি — ১০৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

দয়া করো, দয়া করো প্রভু, ফিরে ফিরেশত শত অপরাধে অপরাধিনীরে।অন্তরে রয়েছ জাগি, তোমার প্রসাদ-লাগিদুর্বল পরান বাধা ঘটায় বাহিরে।শঙ্কা আসে, লজ্জা আসে, মরি অবসাদে।দৈন্যরাশি ফেলে গ্রাসি, ঘেরে পরমাদে।ক্লান্ত দেহে তন্দ্রা লাগে, ধুলায় শয়ন মাগে—অপথে জাগিয়া উঠি ভাসি আঁখিনীরে।