নাট্যগীতি — ১১২
গীতবিতান
তোমায় সাজাব যতনে কুসুমে রতনেকেয়ুরে কঙ্কণে কুঙ্কুমে চন্দনে।কুন্তলে বেষ্টিব স্বর্ণজালিকা, কণ্ঠে দোলাইব মুক্তামালিকা,সীমন্তে সিন্দুর অরুণ বিন্দুর— চরণ রঞ্জিব অলক্ত-অঙ্কনে।সখীরে সাজাব সখার প্রেমে অলক্ষ্য প্রাণের অমূল্য হেমে।সাজাব সকরুণ বিরহবেদনায়, সাজাব অক্ষয় মিলনসাধনায়—মধুর লজ্জা রচিব সজ্জা যুগল প্রাণের বাণীর বন্ধনে।