নাট্যগীতি — ১২২
গীতবিতান
চিঁড়েতন হর্তন ইস্কাবনঅতি সনাতন ছন্দে কর্তেছে নর্তন।কেউ বা ওঠে কেউ পড়ে,কেউ বা একটু নাহি নড়ে,কেউ শুয়ে শুয়ে ভুঁয়ে করে কালকর্তন।
নাহি কহে কথা কিছু—একটু না হাসে, সামনে যে আসেচলে তারি পিছু পিছু।বাঁধা তার পুরাতন চালটা,নাই কোনো উল্টা-পাল্টা— নাই পরিবর্তন।