নাট্যগীতি — ৩২
গীতবিতান
ভালো যদি বাস, সখী, কী দিব গো আর—কবির হৃদয় এই দিব উপহার।এত ভালোবাসা, সখী, কোন্ হৃদে বলো দেখি—কোন্ হৃদে ফুটে এত ভাবের কুসুমভার।তা হলে এ হৃদিধামে তোমারি তোমারি নামেবাজিবে মধুর স্বরে মরমবীণার তার।যা-কিছু গাহিব গান ধ্বনিবে তোমারি নাম—কী আছে কবির বলো, কী তোমারে দিব আর।