নাট্যগীতি — ৩৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

হা, কে বলে দেবে সে ভালোবাসে কি মোরে।কভু বা সে হেসে চায়, কভু মুখ ফিরায়ে লয়,কভু বা সে লাজে সারা, কভু বা বিষাদময়ী—যাব কি কাছে তার। শুধাব চরণ ধ’রে?