নাট্যগীতি — ৩৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

কেন রে চাস ফিরে ফিরে, চলে আয় রে চলে আয়।প্রাণের কথা বোঝে না যে, হৃদয়কুসুম দলে যায়।হেসে হেসে গেয়ে গান দিতে এসেছিলি প্রাণ,নয়নের জল সাথে নিয়ে চলে আয় রে চলে আয়।