নাট্যগীতি — ৩৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

সখা, সাধিতে সাধাতে কত সুখতাহা বুঝিলে না তুমি— মনে রয়ে গেল দুখ।অভিমান-আঁখিজল, নয়ন ছলছল—মুছাতে লাগে ভালো কততাহা বুঝিলে না তুমি— মনে রয়ে গেল দুখ।