নাট্যগীতি — ৪১
গীতবিতান
কোথা ছিলি সজনী লো,মোরা যে তোরি তরে বসে আছি কাননে।
এসে সখী, এসো হেথা বসি বিজনেআঁখি ভরিয়ে হেরি হাসিমুখানি।সাজাব সখীরে সাধ মিটায়ে,ঢাকিব তনুখানি কুসুমেরই ভূষণে।গগনে হাসিবে বিধু, গাহিব মৃদু মৃদু—কাটাব প্রমোদে চাঁদিনী যামিনী।
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)