নাট্যগীতি — ৪৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ঝর ঝর বক্ত ঝরে কাটা মুণ্ডু বেয়ে।ধরণী রাঙা হল রক্তে নেয়ে।ডাকিনী নৃত্য করে প্রসাদ -রক্ত-তরে—তৃষিত ভক্ত তোমার আছে চেয়ে।