নাট্যগীতি — ৫৫
গীতবিতান
তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসেহৃদয়ে আমার।
যৌবনসমুদ্রমাঝে কোন্ পূর্ণিমায় আজিএসেছে জোয়ার।উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরেএ মোর নির্জন তীরে কী খেলা তোমার!মোর সর্ব বক্ষ জুড়ে কত নৃত্যে কত সুরেএস কাছে যাও দূরে শতলক্ষবার।
কুসুমের মতো শ্বসি পড়িতেছ খসি খসিমোর বক্ষ-’পরেগোপন শিশিরছলে বিন্দু বিন্দু অশ্রুজলেপ্রাণ সিক্ত ক’রে।নিঃশব্দ সৌরভরাশি পরানে পশিছে আসিসুখস্বপ্ন পরকাশি নিভৃত অন্তরে।পরশপুলকে ভোর চোখে আসে ঘুমঘোর,তোমার চুম্বন মোর সর্বাঙ্গে সঞ্চরে।