নাট্যগীতি — ৭৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ওগো হৃদয়বনের শিকারী,মিছে তারে জালে ধরা যে তোমারি ভিখারি।সহস্রবার পায়ের কাছে আপনি যে জন ম’রে আছেনয়নবাণের খোঁচা খেতে সে যে অনধিকারী।