নাট্যগীতি — ৮৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ।সকলই যে স্বপ্ন ব’লে হতেছে বিশ্বাস।তুমি গগনেরই তারা মর্তে এলে পথহারা—এলে ভুলে অশ্রুজলে আনন্দেরই হাস।