নাট্যগীতি — ৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

খেলা কর্, খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি।দেখ্ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়াফিরায়ে এ ধার, ফিরায়ে ও ধার, দুইটি কপোল চুমে বারবারমুখানি উঠায়ে তুলি।তোর খেলা কর্, তোরা খেলা কর্ কামিনীকুসুমগুলি।কভু পাতা-মাঝে লুকায়ে মুখ, কভু বায়ু-কাছে খুলে দে বুক,মাথা নাড়ি নাড়ি নাচ্ কভু নাচ্ বায়ু-কোলে দুলি দুলি।দু দণ্ড বাঁচিবি, খেলা তবে খেলা— প্রতি নিমিষেই ফুরাইছে বেলা,বসন্তের কোলে খেলাশ্রান্ত প্রাণ ত্যজিবি ভাবনা ভুলি।