নাট্যগীতি — ৯০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আজ আমার আনন্দ দেখে কে!কে জানে বিদেশ হতে কে এসেছে—ঘরে আমার কে এসেছে! আকাশে উঠেছে চাঁদা,সাগর কি থাকে বাঁধা— বসন্তরায়ের প্রাণে ঢেউ উঠেছে।