নাট্যগীতি — ৯১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আর কি আমি ছাড়ব তোরে।মন দিয়ে মন নাই বা পেলেম,জোর ক’রে রাখিব ধ’রে।শূন্য করে হৃদয়পুরী মন যদি করিলে চুরিতুমিই তবে থাকো সেথায় শূন্য হৃদয় পূর্ণ ক’রে।