নাট্যগীতি — ৯৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুলস্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল।

বাঁশির ধ্বনি হাওয়ায় ভাসে, সবার কানে বাজবে না সে—দেখ্ লো চেয়ে যমুনা ওই ছাপিয়ে গেল কূল।