পূজা — ১০২
গীতবিতান
যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভুদ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেয়ো না প্রভু।যদি কোনো দিন এ বীণার তারে তব প্রিয়নাম নাহি ঝঙ্কারেদয়া ক’রে তবু রহিয়ো দাঁড়ায়ে, ফিরিয়া যেয়ো না প্রভু।যদি কোনো দিন তোমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানেবজ্রবেদনে জাগায়ো আমারে, ফিরিয়া যেয়োনা প্রভু।যদি কোনো দিন তোমার আসনে আর-কাহারেও বসাই যতনে,চিরদিবসের হে রাজা আমার, ফিরিয়া যেয়ো না প্রভু।