পূজা — ১২
গীতবিতান
আমার বেলা যে যায় সাঁঝবেলাতেতোমার সুরে সুরে সুর মেলাতে।একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতেতোমার সুরে সুরে সুর মেলাতে।এ তার বাঁধা কাছের সুরে,ঐ বাঁশি যে বাজে দূরে।গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারেবিশ্বহৃদয়পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে—তোমার সুরে সুরে সুর মেলাতে?