পূজা — ১২৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

সার্থক কর’ সাধন,সান্ত্বন কর’ ধরিত্রীর বিরহাতুর কাঁদনপ্রাণভরণ দৈন্যহরণ অক্ষয়করুণাধন॥বিকশিত কর’ কলিকা,চম্পকবন করুক রচন নব কুসুমাঞ্জলিকা।কর’ সুন্দর গীতমুখর নীরব আরাধনঅক্ষয় করুণাধন॥

চরণপরশহরষেলজ্জিত বনবীথিখুলি সজ্জিত তুমি কর’ সে।মোচন কর' অন্তরতরহিমজড়িমা-বাধনঅক্ষয়করুণাধন॥