পূজা — ১২৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে!তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে?কতকালের সকাল-সাঁঝে তোমার চরণধ্বনি বাজে,গোপনে দ্রুত হৃদয়-মাঝে গেছে আমায় ডেকে॥ওগো পথিক, আজকে আমার সকল পরান ব্যেপেথেকে থেকে হরষ যেন উঠছে কেঁপে কেঁপে।যেন সময় এসেছে আজ ফুরালো মোর যা ছিল কাজ-বাতাস আসে, হে মহারাজ, তোমার গন্ধ মেখে॥