পূজা — ১৩০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি,ওই যে আসে, আসে, আসে।যুগে যুগে পলে পলে দিন-রজনীসে যে আসে, আসে, আসে।গেয়েছি গান যখন যত আপন মনে খ্যাপার মতোসকল সুরে বেজেছে তার আগমনী—সে যে আসে, আসে, আসে।কত কালের ফাগুন-দিনে বনের পথেসে যে আসে, আসে, আসে।কত শ্রাবণ-অন্ধকারে মেঘের রথেসে যে আসে, আসে, আসে।

দুখের পরে পরম দুখে তারি চরণ বাজে বুকে,সুখে কখন বুলিয়ে সে দেয় পরশমণি।সে যে আসে, আসে, আসে।