পূজা — ১৪৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে?আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে সব চেয়ে।ভাঙিলে হাট দলে দলে সবাই ঘরে ঘরে চলেআমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে।দেখি সন্ধ্যাবেলা ও পার -পানে তরণী যাও বেয়ে।দেখে মন যে আমার কেমন করে, ওঠে যে গান গেয়েওগো খেয়ার নেয়ে।কালো জলের কলকলে আঁখি আমার ছলছলে,ওপার হতে সোনার আভা পরান ফেলে ছেয়ে।দেখি তোমার মুখে কথাটি নাই ওগো খেয়ার নেয়ে—কী যে তোমার চোখে লেখা আছে দেখি যে সব চেয়েওগো খেয়ার নেয়ে।আমার মুখে ক্ষণতরে যদি তোমার আঁখি পড়েআমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়েওগো খেয়ার নেয়ে।