পূজা — ১৭৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

নিশীথশয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরযামী,প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমিওগো অন্তরযামী॥জাগিয়া বসিয়া শুভ্র আলোকে তোমার চরণে নামিয়া পুলকেমনে ভেবে রাখি দিনের কর্ম তোমারে সঁপিব স্বামীওগো অন্তরযামী॥দিনের কর্ম সাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনেকর্ম-অন্তে সন্ধ্যাবেলায় বসিব তোমারি সনে।দিন-অবসানে ভাবি ব’সে ঘরে তোমার নিশীথবিরামসাগরেশ্রান্ত প্রাণের ভাবনা বেদনা নীরবে যাইবে নামিওগো অন্তরযামী॥