পূজা — ১৮০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

জাগিতে হবে রে—মোহনিদ্রা কভু না রবে চিরদিন,ত্যজিতে হইবে সুখশয়ন অশনিঘোষণে।জাগে তাঁর ন্যায়দণ্ড সর্বভুবনে,ফিরে তাঁর কালচক্র অসীম গগনে,জ্বলে তাঁর রুদ্রনেত্র পাপতিমিরে।