পূজা — ১৮৩
গীতবিতান
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথেওই-যে তিনি, ওই-যে বাহির পথে।আয় রে ছুটে, টানতে হবে রশি—ঘরের কোণে রইলি কোথায় বসি!ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়েঠাঁই ক’রে তুই নে রে কোনোমতে।কোথায় কী তোর আছে ঘরের কাজসে-সব কথা ভুলতে হবে আজ।টান্ রে দিয়ে সকল চিত্তকায়া,টান্ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,চল্ রে টেনে আলোয় অন্ধকারেনগর-গ্রামে অরণ্যে পর্বতে।ওই-যে চাকা ঘুরছে রে ঝন্ঝনি,বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি?রক্তে তোমার দুলছে না কি প্রাণ?গাইছে না মন মরণজয়ী গান?আকাঙ্ক্ষা তোর বন্যাবেগের মতোছুটছে না কি বিপুল ভবিষ্যতে?