পূজা — ১৮৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!খুলে দেখ্ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন।মুক্তি আজিকে নাই কোনো ধারে, আকাশ সেও যে বাঁধে কারাগারে,বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ।ঠেলে দে আড়াল; ঘুচিবে আঁধার— আপনারে ফেল্ দূরে—সহজে তখনি জীবন তোমার অমৃতে উঠিবে পূরে।শূন্য করিয়া রাখ্ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি—ভিক্ষা না নিবি, তখনি জানিবি ভরা আছে তোর ধন।