পূজা — ২৪১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার।হালের কাছে মাঝি আছে, করবে তরী পার॥তুফান যদি এসে থাকে তোমার কিসের দায়—চেয়ে দেখো ঢেউয়ের খেলা, কাজ কি ভাবনায়?আসুক-নাকো গহন রাতি, হোক-না অন্ধকার—হালের কাছে মাঝি আছে, করবে তরী পার॥পশ্চিমে তুই তাকিয়ে দেখিস মেঘে আকাশ ডোবা,আনন্দে তুই পুবের দিকে দেখ্-না তারার শোভা।সাথি যারা আছে তারা তোমার আপন ব’লেভাবো কি তাই রক্ষা পাবে তোমারি ওই কোলে?উঠবে রে ঝড়, দুলবে রে বুক, জাগবে হাহাকার—হালের কাছে মাঝি আছে, করবে তরী পার॥