পূজা — ২৪৫
গীতবিতান
তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয়মাঝে॥তোমার ঘরে নিশি-ভোরে আগল যদি গেল সরেআমার ঘরে রইব তবে কিসের লাজে?!অনেক বলা বলেছি, সে মিথ্যা বলা।অনেক চলা চলেছি, সে মিথ্যা চলা।আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে—ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে॥