পূজা — ২৫৮
গীতবিতান
জীবন যখন ছিল ফুলের মতোপাপড়ি তাহার ছিল শত শত॥বসন্তে সে হ’ত যখন দাতাঝরিয়ে দিত দু-চারটি তার পাতা,তবুও যে তার বাকি রইত কত॥আজ বুঝি তার ফল ধরেছে, তাইহাতে তাহার অধিক কিছু নাই।হেমন্তে তার সময় হল এবেপূর্ণ করে আপনাকে সে দেবে,রসের ভারে তাই সে অবনত॥