পূজা — ২৬১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

দাঁড়াও, মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে আনন্দসভাভবনে আজ॥বিপুলমহিমাময়, গগনে মহাসনে বিরাজ করে বিশ্বরাজ॥সিন্ধু শৈল তটিনী মহারণ্য জলধরমালাতপন চন্দ্র তারা গভীর মন্দ্রে গাহিছে শুন গান।এই বিশ্বমহোৎসব দেখি মগন হল সুখে কবিচিত্ত,ভুলি গেল সব কাজ॥