পূজা — ২৭৯
গীতবিতান
পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ—হেরো, পুষ্পবনে জাগে বিহঙ্গ॥গগন মগন নন্দন-আলোক উল্লাসে,লোকে লোকে উঠে প্রাণতরঙ্গ॥রুদ্ধ হৃদয়কক্ষে তিমিরেকেন আত্মসুখদুঃখে শয়ান—জাগো জাগো, চলো মঙ্গলপথেযাত্রীদলে মিলি লহো বিশ্বের সঙ্গ॥
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)