পূজা — ২৮৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

নূতন প্রাণ দাও, প্রাণসখা, আজি সুপ্রভাতে॥বিষাদ সব করো দূর নবীন আনন্দে,প্রাচীন রজনী নাশো নূতন উষালোকে॥