পূজা — ২৯১
গীতবিতান
জানি নাই গো সাধন তোমার বলে কারে।আমি ধুলায় বসে খেলেছি এইতোমার দ্বারে।অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে,ভয় করি নি তোমায় আমি অন্ধকারে॥তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে,‘পথ দিয়ে তুই আসিস নি যে, ফিরে যা রে।’ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে,ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে॥