পূজা — ৩০০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা,ভক্ত, সেথায় খোলো দ্বার— আজ লব তাঁর দেখা॥সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহি রে,সন্ধ্যাবেলার আরতি হয় নি আমার শেখা॥

তব জীবনের আলোতে জীবনপ্রদীপ জ্বালিহে পূজারি, আজ নিভৃতে সাজাব আমার থালি।যেথা নিখিলের সাধনা পূজালোক করে রচনাসেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা॥