পূজা — ৩৪০
গীতবিতান
আমার প্রাণে গভীর গোপন মহা-আপন সে কি,অন্ধকারে হঠাৎ তারে দেখি॥যবে দুর্দম ঝড়ে আগল খুলে পড়ে,কার সে নয়ন-’পরে নয়ন যায় গো ঠেকি॥যখন আসে পরম লগন তখন গগন-মাঝেতাহার ভেরী বাজে।বিদ্যুত-উদ্ভাসে বেদনারই দূত আসে,আমন্ত্রণের বাণী যায় হৃদয়ে লেখি॥