পূজা — ৩৪৪
গীতবিতান
বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ নাই,ভালো আমার লেগেছে যে রইল সেই কথাই॥ভোরের আলোয় নয়ন ভ’রে নিত্যকে পাই নূতন করে,কাহার মুখে চাই॥প্রতিদিনের কাজের পথে করতে আনাগোনাকানে আমার লেগেছে গান, করেছে আন্মনা।হৃদয়ে মোর কখন জানি পড়ল পায়ের চিহ্নখানিচেয়ে দেখি তাই॥