পূজা — ৩৪৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি,আমি শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী॥তার আমার এ দেহ মন মিলায়ে যাক নিশীথরাতে,আমার লুকিয়ে-ফোটা এই হৃদয়ের পুষ্পপাতে,থাক্‌-না ঢাকা মোর বেদনার গন্ধখানি॥আমার সকল হৃদয় উধাও হবে তারার মাঝেযেখানে ওই আঁধারবীণায় আলো বাজে।আমার সকল দিনের পথ খোঁজা এই হল সারা,এখন দিক্-বিদিকের শেষে এসে দিশাহারাকিসের আশায় বসে আছি অভয় মানি॥