পূজা — ৩৭৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

হৃদয়মন্দিরে, প্রাণাধীশ, আছ গোপনে।অমৃতসৌরভে আকুল প্রাণ, হায়,ভ্রমিয়া জগতে না পায় সন্ধান—কে পারে পশিতে আনন্দভবনেতোমার করুণাকিরণ-বিহনে॥